
আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা মিশুক, বেবীট্যাক্সী, ট্যাক্সীকার ও সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-শ্রীম:-০০৪) জেলা কমিটি আগামী ৩ বছরের জন্য বিভাগীয় শ্রম দপ্তর শ্রীমঙ্গল এর উপ-পরিচালক মো: মনিরুজ্জামান সাক্ষরিত পেডে শিবলু আহমেদ কে সভাপতি ও আলিম উদ্দিন (হালিম) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ অক্টোবর বৃহস্পতিবার ২৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমাছ মিয়া, জামাল মিয়া, শাহজাহান খান, আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আলাউর, জহির আহমেদ, মোঃ লুৎফুর রহমান, মোঃ আমির হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম রিপন, শেখ মোঃ টিটু, সৈয়দ জুবের আলী, শিবলু মিয়া, অর্থ সম্পাদক, জাহিদ আহমদ, প্রচার সম্পাদক হেকিম আহমদ, দপ্তর সম্পাদক
মোঃ মিছলু মিয়া, লাইন সম্পাদক মতলিব হোসেন (কাজল), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক শেখ জুনেদ আহমদ, কার্যকরী সদস্য কয়ছর আহমদ, ফয়ছল মিয়া, মোঃ আওলাদ হোসেন ও সাহেদ আহমদ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.