স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের সৈয়দ মুজতবা আলী সড়কস্থ “আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার উদ্যোগে চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করেছে।
২৬ অক্টোবর শুক্রবার সন্ধায় মৌলভীবাজার টাউন ঈদগাহ মাঠে চিকিৎসা ও শিক্ষা প্রদান করা হয়। শহরের আমজাদ উল্লাহ ও আব্দুল আহাদকে চিকিৎসা সহায়তা এবং আয়শা ইয়াসমিন এশাকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। আপন সামাজিক ও পেশাজীবি মানবকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ও ইউনুছ সিদ্দিকীর যৌথ পরিচালনায় সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবে সভাপতি আবদুল হামিদ মাহবুব। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্যানেল মেয়র ফয়ছল আহমদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সমাজসেবক সৈয়দ ইয়াসির আরাফাত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান ভুইয়া। চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কার্য্যনির্বাহী সদস্য আব্দুল মন্নান, মো. সাহাদাত হোসেন, মোঃ আতাউর রহমান, সৈয়দ মোস্তফা, মোঃ আবু তাহের, গোলাম রসুল সেলিম,উপদেষ্টা আনোয়ার হোসেন প্রমুখ।
উল্লেখ্য গত ৮ মাসে চিকিৎসা ও শিক্ষা সহায়তা সংস্থার সদস্যদের মধ্যে প্রায় দুই লক্ষ টাকা বিতরণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.