
জুড়ী প্রতিনিধি॥ মৌলভীবাজারের জুড়ীতে ৯টি মামলার সাজাপ্রাপ্ত আসামীকে সিলেট থেকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট বন্দর এলাকা থেকে মহি উদ্দিন রাসেল(৩৮) কে আটক করেন জুড়ী থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার ও তার সঙ্গীয় ফোর্স। রাসেল জুড়ী উপজেলার উত্তর সাগরনালের মোহাম্মদ আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে মানুষের সাথে প্রতারনা করে (টাকা দ্বিগুন বানিয়ে দিবে বলে) আসছিল।
এ নিয়ে থানা ও আদালতে বেশ কয়েকটি মামলা হয়। তার বিরুদ্ধে সিআর- ৩৬/১৫ এক বছর সাজা ও ২২ লক্ষ টাকা জরিমানা, ৫১/১৬, ১১৬৬/১৪, ১ বছর সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা, সিআর ৮৮৬/১৪, ৪০৫/১৫, ১ বছর সাজা ও ৪ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা, সিআর ১৩০৯/১৪, ২০১৫/১৬, ১ বছরের সাজা ও ১০ লক্ষ টাকা জরিমানা, ৫৭/১৪, ৫৯৭/১৬, ২ মাসের সাজা ও ৩৫ হাজার টাকা জরিমানা করেন মৌলভীবাজার দায়রা জজ আদালত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.