বিকুল চক্রবর্তী॥ উৎসব মুখর পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বিজয়ফুল প্রতিযোগীতা।
বুধবার সকালে এ বিজয়ফুল প্রতিযোগীতার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মো: শাহিদুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমূখ।
বিজয় ফুল উৎসবে বিভিন্ন বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সাত পাঁপড়ীর শাপলা ফুল তৈরী করে নিয়ে যায়। যার ৬টি পাপড়ী বহন করছে ৬ দফা আর এর মধ্যের কলি হচ্ছে ৭ মার্চের প্রতীক ।
একই সাথে এই উৎসবে আয়োজন করা হয় জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের প্রতিযোগীতা। ছিলো আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা। উৎসবকে সামনে রেখে উপজেলা প্রাঙ্গনে বসে মেলা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.