
বিশেষ প্রতিনিধি॥ আইন পেশায় বিশেষ অবদান রাখায় লেনসন ম্যান্ডেলা গোল্ড মেডেল-২০১৬ পুরস্কারে ভূষিত হয়েছেন মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা বারের বিশিষ্ট আইনজীবী এবং জুড়ী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব এড. এম মাহবুবুল আলম শামীম। ১৮ মে বুধবার বিকেলে স্বাধীনতা স্মৃতি সংসদ ও নেলসন ম্যান্ডেলা স্মৃতি পরিষদ যৌথভাবে ঢাকার বিজয়নগরে হোটেল অরনেট অডিটরিয়ামে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে নেলসন ম্যান্ডেলা গোল্ড মেডেল-২০১৬ পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবুল হক চুন্নু এমপি। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান লে. জেনারেল হারুন অর-রশিদ (অবঃ) বীর প্রতিক. এ্যাড হোসনেয়ারা বাবলী এমপি, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তহিদুল হারুন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.