
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিজয় ফুল জেলা পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর শুক্রবার জেলা প্রশাসন আয়োজনে দিনব্যাপী বিজয়ফুল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৌলভীবাজারে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে পুরস্কার ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। পুরস্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রুকন উদ্দিন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যারয়ের প্রধান শিক্ষক মো.ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজিদ খান। বিজয়ফুল তৈরী,গল্প,কবিতাআবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচিত্র প্রদর্শন,দলগত দেশাত্ববোধক ও জাতীয় সংঙ্গিত প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার ৫শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.