
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ মিলনায়তনে উক্ত কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আজিজুর রহমান এর সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক এক গণশুনানী অনুষ্ঠিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এই গণশুনানীর আয়োজন করে।
৪ নভেম্বর রোববার মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক বৃন্দ ও ছাত্রীদের অংশ্রগ্রহণে গণশুনানীটি অনুষ্ঠিত হয়। উক্ত গণশুনানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল আমিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং সকলকে পণ্য বা সেবা প্রাপ্তিতে সচেতন হওয়ার জন্য আহবান করেন। ভোক্তা অধিকার আইন লঙ্গন সংক্রান্ত যেকোন অভিযোগ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে দায়ের করার জন্য উপস্থিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অনুরোধ জানান। পাশাপাশি সহকারি পরিচালক সকল শিক্ষার্থীকে ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় পর্যায়ে, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.