
স্টাফ রিপোর্টার॥ পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট অর্থায়নে ও রেডিও পল্লীকণ্ঠের আয়োজনে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পৃষ্টপোষকতায় এবং কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ এফ এম ৯৯.২ মৌলভীবাজারের আয়োজনে সদর উপজেলার ৭নং চাদঁনীঘাট ইউনিয়নের মাইজপাড়া গ্রামের দলিত সম্প্রদায়ের সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রেডিও পল্লীকণ্ঠের উপস্থাপক নীলিমা আক্তারের উপস্থাপনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চাঁদনীঘাট ইউনিয়নের পরিবারকল্যান সহকারী ইতশ্রী। উঠান বৈঠকে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি, কিশোর কিশোরিদের প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা হয়।
এছাড়াও উপস্থিত ছিলেন রেডিও পল্লীকণ্ঠের উপস্থাপক তান্নি বেগম । উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিও পল্লীকণ্ঠের স্টুডিওতে ফোনলাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষা এর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.