
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন বিরোধী অভিযান পরিচালিত হয়।
৬ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলে খাদ্য তৈরি করা, এক কেজি দই এর পাত্রে ৮ শত গ্রাম বিক্রয় করা, খাদ্য পণ্যের প্যাকেটের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ না লেখা, বিস্ফোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রাখা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে মেসার্স এস ওয়ান এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, লিজা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, রাধিকা স্টলকে ১০ হাজার টাকা, রিমা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১ হাজার টাকা, নূরানী হোটেলকে ১ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.