
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার ৪ তলাবিশিষ্ট একাডেমিক ভবন ও উর্ধ্বমুখী অপর একটি ভবনের সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
৬ নভেম্বর মঙ্গলবার মাদরাসা ক্যাম্পাসে এই ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষ্যে মাদরাসা মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়।
মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা শামছুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মাওলানা এম.এ আলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দা সায়রা মহসিন এমপি।
উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সহ সভাপতি সৈয়দ মোজাম্মিল আলী শরিফ, গভর্নিং বডির সদস্য ফখরুল ইসলাম, নূরুল ইসলাম, বকশী ইকবাল আহমদ, মাওলানা সৈয়দ করম আলী, মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান প্রমুখ। এসময় বিজয় ফুল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হওয়ায় মাদরাসার ছাত্র কামরুল ইসলামকে সম্মাননা সনদপত্র দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.