
রাজনগর প্রতিনিধি॥ রাজনগর উপজেলায় ১৯ মে বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় সড়ক দূর্ঘটনায় হোসেন (৩০) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ইটা চা বাগানের মৃত আজগর আলীর ছেলে হোসেন মোটরসাইকেলযোগে (মৌলভীবাজার-হ-১২-২৮৩১) বাগানের দিকে যাচ্ছিল। এসময় মৌলভীভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় পেট্রোলপাম্পের এলাকায় তার পেছন দিক থেকে আসা একটি নাভানা লাইটেস সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে তাকে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার এসআই আব্দুল আজিজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘাতক লাইটেসটি পালিয়ে গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.