
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শিক্ষানুরাগী, সংস্কৃতিকর্মী, নাট্যভিনেতা ইসমাইল মাহমুদ ‘স্বরে অ’ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য দেড় ঘন্টার টেলিফিল্ম ‘ময়নার আয়না’-তে অভিনয় করবেন।
টেলিফিল্মটির পরিচালক শাহরিয়ার আহমদ শফি জানান, ‘ময়নার আয়না’র সুটিং হবে শ্রীমঙ্গলের চা বাগান, হাওর, পাহাড়, সিলেটের সুনামগঞ্জের হাওর ও নেত্রকোনায়। আগামী বছরের মার্চ মাসে সুটিং শুরু হবে এবং আগামী ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটি প্রচারিত হবে। ‘ময়নার আয়না’ টেলিফিল্মে ইসমাইল মাহমুদ প্রধান তিনটি চরিত্রের একটি চা বাগান ব্যবস্থাপক ‘ময়ুন’ চরিত্রে অভিনয় করবেন। ত্রিভূজ প্রেমের সামাজিক এ টেলিফিল্মের অন্য প্রধান চরিত্রে অভিনয় করবেন হাবিব ও ইরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.