
বিশেষ প্রতিনিধি॥ নারায়নগঞ্জের পি.আর.সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও অপমানের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ২০ মে শুক্রবার বিকেলে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় করে শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা, তরুন সনাতনী সংঘ (টিএসএস) সহ সর্বস্তরে মানুষ অংশ গ্রহন করে। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান শড়ক প্রদক্ষিন করে কলেজ রোডস্থ শ্রীমঙ্গলেস্বরী কালীবাড়িতে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্পাদক সুশীল শীল এর সঞ্চালনায় ও বক্তব্য রাখেন হিন্দু বোদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ এর শ্রীমঙ্গল শাখার সভাপতি অজয় দেব, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক জহর তরফদার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.