
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির উদ্যোগে জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত মেধা যাচাই পরীক্ষায় মেধাতালিকায় ১ম স্থান অধিকার করে জেরিন চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মল্লিকা গোয়ালা, ২য় স্থান একই প্রতিষ্ঠানের সাথী সবর এবং ৩য় স্থান লাভ করে মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌসী।
শ্রীমঙ্গল স্টুডেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শামীম মিয়া'র সার্বিক দিক-নির্দেশনায় কেন্দ্রদ্বয়ের সমন্বয়কারী ছিলেন প্রজেক্ট অফিসার আবুল হাসনাত। অনুষ্ঠিত পরীক্ষায় জেরিন চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করে সংগঠনটির দপ্তর সম্পাদক শেখ আলিফ হিমেল, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা মিতানূর এবং সদস্য তামান্না আক্তার। মোহাজেরাবাদ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করে ছাত্রী বিষয়ক সম্পাদিকা রুমি আক্তার, সহ-দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং সদস্য মেহেদি হাসান। পরীক্ষাশেষে উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.