শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করেছে শ্রীমঙ্গল উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৪ নভেম্বর বুধবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, ডা. মো. আব্দুস শহিদ ও তাজুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি মো. আব্দুস শহিদ মেম্বার’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রুজিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডা. মোঃ একরামুল কবির। বক্তব্য রাখেন সহকারী শিক্ষক শ্যামল চন্দ্র শীল।
অপরদিকে বেলা ১২টায় ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা রিসোর্স সেন্টার’র ইন্সট্রাক্টর এসএম ফয়সাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল’র ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জরিনা বেগমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত চন্দ্র পালের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অভিভাবক ইয়ারুন বেগম।
অনুষ্ঠানে পিএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার প্রবেশপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.