
আশরাফ আলী॥ বিএনপি’র আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
১৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শহরের সেন্ট্রাল রোড থেকে বিভিন্ন প্রতিবাদ স্লোগান দিয়ে মিছিলটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধূরী, সহ-সভাপতি শেখ সামাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহের হোসাইন জাকির, টিকলু চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী রবিন, আব্দুর রউফ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.