
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব ও মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি হত্যার ঘটনায় দায়েরকৃত মামলা অধিকতরও তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এ স্থানান্তর করা হয়েছে।
২০ নভেম্বর মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলী আদালতের বিচারক কাজী বাহাউদ্দিন এ নির্দেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট গিয়াস উদ্দিন। তিনি জানান চাঞ্চল্যকর এই মামলাটির দায়িত্বভার মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদের কাছে ছিল। তিনি চার্যশীট প্রদান করেছিলেন। কিন্তু মামালায় কিছু অজ্ঞাত আসামী ছিল তাই বাদী পক্ষ আদালতে নারাজি প্রকাশ করেন। বাদী পক্ষের নারাজির প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট মামলাটির তদন্তের দায়িত্ব পুলিশের বিশেষায়িত ইউনিট পিবিআইকে প্রদান করেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যার পর দলীয় আধিপত্য বিস্তার নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিজ দলের প্রতিপক্ষের হামলায় নিহত হন ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী শাবাব এবং ছাত্রলীগ কর্মী নাহিদ আহমদ মাহি। এই জোড়া খুনের ঘটনায় নিহত শাবাবের মা সেলিনা রহমান চৌধুরী বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবিষয়ে জানতে চাইলে মৌলভীবাজার জেলা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন জানান এখনো এই নির্দেশনা আমাদের হাতে পৌঁছায়নি। তদন্তের নির্দেশনা আমাদের হাতে পৌঁছালে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সর্বাধিক গুরুত্ব ও আন্তরিকতায় আমাদের পেশাদ্বারিত্ব পালন করব। এবং তদন্ত সাপেক্ষে এই মামলার প্রকৃত অপরাধীদের সনাক্তেরও প্রচেষ্ঠা করব।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.