
স্টাফ রিপোর্টার॥ শিশু অধিকার বিষয়ক সংবাদ প্রকাশে অবদান রাখার জন্য এবার ৫০ জন গণমাধ্যমকর্মী মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যেরেডিও পল্লীকণ্ঠ চারটি পুরস্কার অর্জন করেছে। ১৮ বছরের নীচে ক্যাটাগরিতে কমিউনিটি রেডি পল্লীকণ্ঠের তাহমিদ আহমেদের গ্রন্থনায় প্রথম পুরস্কার পেয়েছেন ইশমাম তাহসিন আহমেদ, সৃজনশীল অনুষ্ঠান ক্যাটাগরিতে ২য় পুরস্কার পেয়েছে রুমা বেগমের গ্রন্থনায় সাব্বির আহমদ এর নাটক, ও তৃতীয় পুরর্স্কার পেয়েছেন নীলিমা আক্তারের প্রযোজনায় নাইমা আক্তারের ম্যাগাজিন অনুষ্ঠান। সৃজনশীল অনুষ্ঠান ১৮ বছরের উপরে। ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার পেয়েছেন প্রসেনজিত দত্ত। ২০ নভেম্বর মঙ্গলবার রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এসব গণমাধ্যমকর্মীর হাতে পুরস্কার তুলে দেন ইউনিসেফের শুভেচ্ছাদূত জাদুশিল্পী জুয়েল আইচ ও অভিনেত্রী আরিফা জামান মৌসুমী এবং ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার। ইউনিসেফ ২০০৫ সাল থেকে মীনা মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.