প্রনীত রঞ্জন দেবনাথ॥ আসন্ন একাদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থীতা চুড়ান্ত না হলেও সিলেটে হযরত শাহজালাল (র:) ও শাহ পরান (র:) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারনায় প্রচারনা শুরু করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের পাঁচ বারের নির্বাচিত আওয়ামীলীগের দলীয় বর্তমান সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। সাথে ছিল নির্বাচনী এলাকা কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিরাট গাড়ি বহর। শনিবার সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গলের নিজ বাসা থেকে সিলেটে দুটি মাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন সাংসদ শহীদ।
জানা যায়, মৌলভীবাজার- ৪ আসনে ৬ষ্ঠ বারের জন্য আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। আর এ আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আরও ৫ জন প্রার্থী। তারা হলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. এ এস এম আজাদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। ঢাকায় গত ১৪ নভেম্বর গণ ভবনে সবাই দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে স্বাক্ষাৎ শেষে ৬ প্রার্থীই চুড়ান্ত তালিকায় নাম প্রকাশের অপেক্ষা রয়েছেন।
এই ফাঁকে নির্বাচনী এলাকায় অধ্যাপক রফিকুর রহমানের প্রার্থীতা প্রায় নিশ্চিত দাবি করে তার সমর্থক কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলীর নেতৃত্বে ব্যাপক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। এদিকে অন্য প্রার্থী শনিবার সকালে বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ সিলেট শহরে হযরত শাহাজালাল (রা:) ও হযরত শাহ পরাণ (রা:) মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। এসময় তাঁর সফরসঙ্গী ছিল সমর্তকদের বিশাল গাড়ির বহর।
অধ্যাপক রফিকুর রহমান বলেন, দলীয় প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশের পর তিনি ঢাকা ত্যাগ করবেন। তিনি আশাবাদী তাকে মৌলভীবাজার-৪ আসনে দলীয় মনোনয়ন দিবে। অন্যদিকে বর্তমান সাংসদ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ বলেন, তিনি টানা ৫ বারের সাংসদ। দক্ষতা ও অভিজ্ঞতায় তিনি এগিয়ে। ৫ বারের তিনি নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। দল থাকে চুড়ান্ত মনোনয়ন দিবে এটি তার দৃঢ় বিশ্বাস। তিনি অনেকটা এগিয়ে দাবি করে বলেন, তাই শনিবার সকালে সিলেটে দুটি বড় মাজার জিয়ারত করে সেখানে নামাজ আদায় করে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। সাথের গাড়ির বহর সম্পর্কে বলেন, সমর্থকরা নিজ উদ্যোগে সফরসঙ্গী হয়েছে। মাজার এলাকায়ও তিনি নিজ গাড়ি নিয়ে প্রবেশ করেছেন মাত্র। এখন দলীয় চুড়ান্ত তালিকা প্রকাশ না হলেও প্রতিটি গুরত্বপূর্ণ এলাকায় নির্বাচনী প্রচারনা ক্যাম্প করে বাকি প্রচারনার কাজ শুরু করবেন।
অন্যদিকে বাকি চার প্রার্থী যথাক্রমে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, রনধীন কমুার দেব, অ্যাড. এ এস এম আজাদুর রহমানৎ ও সৈয়দ মনসুরুল হকও চুড়ান্ত তালিকায় তাদের নাম প্রকাশে আশাবাদী বলে দাবি করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.