
জনি বেগম॥ “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ৪৭ তম জাতীয় সমবায় দিবস-২০১৮ পালিত।
২৫ নভেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, জেলা সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে এম সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে এসে শেষ হয়।
অডিটরিয়াম প্রঙ্গনে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, মৌলভীবাজার এর উপ পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ দুলাল মিঞা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সমবায়ীবৃন্দরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.