
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে পর পর বিএনপির মনোনয়েন চিঠি পেয়েছেন দুজন। তাঁরা হলেন-সাবেক প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরী ও মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
সোমবার ২৬ নভেম্বর রাতে মনোনয়নের চিঠি পেয়েছিলেন সাবেক সাংসদ এডভোকেট এবাদুর রহমান চৌধুরী। আজ ২৭ নভেম্বর দুপুরে একই আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন নাসির উদ্দিন আহমদ মিঠুও। তবে তারা দুজনই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি হাতে পেয়েছেন।
প্রসঙ্গত, এই আসনটিতে কে পাচ্ছেন বিএনপির দলীয় মনোনয়ন, তা নিয়ে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে আগেই আলোচনার ঝড় বইছিল। শেষ পর্যন্ত কৌশলগত কারণে বিএনপি দুজনকে দলের মনোনয়ন দিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.