
সাইফুল্লাহ হাসান॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বিএনপি নেতৃত্বাধীন ২৩ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস মনোনীত প্রার্থী এবং খেলাফত মজলিসের জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা আহমেদ বিলাল দলের পক্ষে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার ২৭ নভেম্বর দুপুরে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এসময় মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ- প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, জেলা সহ- সভাপতি মাওলানা মুহিবুর রহমান চৌধুরী, সহ-সভাপতি হাফিজ আছাদ আহমদ চৌধুরী, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম চৌধুরী, সৈয়দ সাইফুর রহমান, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.