
স্টাফ রিপোর্টার॥ দেশের পরিকল্পিত পরিবার গঠনে সরকারের পাশাপাশি কাজ করছে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান।এর ধরাবাহিকতায় ইউ কে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলাপমেন্ট (ডিএফআইডি) অর্থায়নে,কারিগরি সহযোগিতায় বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশনস (বিএনএনআরসি)ও আইপাস বাংলাদেশ বাস্তবায়নে কমিউনিটি রেডিওপল্লী কণ্ঠএফএম ৯৯.২ মৌলভীবাজারের আয়োজনে ২৮নভেম্বর বুধবার মৌলভীবাজার সদর উপজেলার ৭নং চাদঁনীঘাট ইউনিয়নের মাতারকাপন পৌর সেবক নিবসে হরিজন সম্প্রদায়ের সক্ষম দম্পতি ও কিশোর কিশোরিদের নিয়ে পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে । রেডিওপল্লী কণ্ঠের উপস্থাপক নীলিমা আক্তারের উপস্থাপনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিমল কান্তি কুরী,বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও্এন্ড কমিউনিকেশন,চাঁদনীঘাট ইউনিয়নের পরিবার কল্যান সহকারী আশারানী দেব। উঠান বৈঠকে পরিবার পরিকল্পনার দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পদ্ধতি,কিশোর কিশোরিদের প্রজনন স্বাস্থ্য সর্ম্পকে আলোচনা করা হয়। এছাড়া ও উপস্থিত রেডিওপল্লী কণ্ঠের প্রোগ্রাম প্রডিউসার আল-আমিন,নিউজ প্রডিউসার তাহমিদ আহমেদ,নিউজ উপস্থাপক পিংকি রানী দাস। উল্লেখ্য, পরিবার পরিকল্পনা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক ম্যগাজিন অনুষ্ঠান সুরক্ষা নিয়মিত প্রচারিত হচ্ছে এছাড়াও রেডিওপল্লী কন্ঠের স্টুডিওতে ফোন লাইভ পরিবার পরিকল্পনা বিষয়ক টকশো সুরক্ষাএর মাধমে শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.