শ্রীমঙ্গল প্রতিনিধি॥ অগ্নীকান্ড, ভবন ধস ও সড়ক দূর্ঘটনাসহ বিভিন্ন দূর্যোগে সর্তক থেকে দৃঢ়তার সাথে কিভাবে মোকাবেলা করতে হবে সে জন্য জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারে শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মহড়া।
শুক্রবার ৩০ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল শাহী ঈদগাঁ প্রাঙ্গনে শত শত জন সাধারণের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুন লাগলে কিভাবে তা নিভাতে হবে তার কৌশল দেখিয়ে দেন। একই সাথে তারা মাইকিং করে সর্তকতা মুলক উপদেশও প্রদান করেন।
এ সময় এলাকাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্যদেন শ্রীমঙ্গল ফায়ার ষ্টেশন অফিসার আজিজুল হক রাজন, ফায়ার ষ্টেশন লিডার আব্দুল আহাদ, ফায়ার সার্ভিসের অবসর প্রাপ্ত লিডার মানিক মিয়া, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী ও মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন।
এদিকে মহড়ার পানি প্রদর্শনের সময় সাতরং সৃষ্টি হলে উপস্থিত জনতা উৎসব মূখর পরিবেশে তা উপভোগ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.