স্টাফ রিপোর্টার॥ “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্দি মানুষের ক্ষমতায়ন ”এবারের প্রতিবাদ্য নিয়ে ২৭তম আর্ন্তজাতিক প্রতিবন্ধী ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস মৌলভীবাজারে পালিত হয়েছে।
৩ ডিসেম্বর সোমবার দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,সংগঠন এনজিও ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী,প্রতিবন্ধীদের ফুলের শুভেচ্ছা আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। জেলা প্রশাসকের কার্যালয় হতে সকাল সাড়ে ৯টায় এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবস পাালন উপলক্ষে সার্কিট হাউসের মূন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুর রহমান এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেবনাথ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন,ডা. মিনার্ক্ষী দেবনাথ,জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তকিম,সুয়েব হোসেন চৌধুরী,ডিডি বাদল রায়,চন্দন কুমার পাল প্রমুখ। পরে অতিথিরা প্রতিবন্দি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের অনুদানের চেক ও উপকরন সামগ্রী বিতরন করেন। প্রতিবন্ধীরা শিশুরা মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.