শ্রীমঙ্গল প্রতিনিধি॥ আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশর প্রয়াত কেন্দ্রীয় মহাসচিব, শায়খ মাওলানা আবদুস সালাম চৌধুরীর স্মরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলেআঞ্জুমানে হেফাজতে ইসলাম শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার রাতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ’র শ্রীমঙ্গল উপজেলা শাখার আমীর মাওলানা শায়খ আব্দুল হামিদ'র সভাপতিত্বে ও উপজেলা শাখার নাজিম মাওলানা এমএ রহীম নোমানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খ মাওলানা সাইদুর রহমান হামিদী বর্ণভী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শায়খ মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, অধ্যাপক মাওলানা আবদুস সবুর, বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী, বরুণা মাদরাসার ভাইস প্রিন্সিপাল গাজী মাওলানা শেখ নুরে আলম হামিদী, বরুণা মাদরাসার শিক্ষাসচিব মাওলানা রশিদ আহমদ, জামেয়া ইসলামিয়া বালক-বালিকা টাইটেল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুশ শাকুর, নাজিমে তালিমাত মাওলানা মুফতি মনির উদ্দিন, শ্রীমমঙ্গল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলান ফেরদাউস আহমদ, মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, মরহুমের বড় ছেলে মাওলানা রাফি উদ্দীন মাহমুদ চৌধুরী, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-আলেম-উলামা, মাদরাসার শিক্ষকসহ ব্যবসায়ী এবং শুভাকাঙ্খীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ছিল। সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য নানা কর্মকান্ড তুলে ধরেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্তি হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.