প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মধ্যভাগ মোকাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলতাফ মাহমুদ তালুকদার বাবুলের পিতা কালারায়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীণ শিক্ষানূরাগী মোঃ আলকাছ মিয়া তালুকদার (৮৬) ৪ ডিসেম্বর মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তার নিজ বাড়ী আদমপুর ইউনিয়নের মধ্যভাগে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি চার ছেলে মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার বিকাল চারটায় মধ্যভাগ মোকাম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.