
স্টাফ রিপোর্টার॥ বিজয়ের মাস উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের উদ্দোগে বর্ধিতকর্মি সভা ও বিজয় র্যালী অনুষ্টিত হয়েছে। এতে জেলা,উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের যুবলীগ নেতাকর্মিরা অংশ গ্রহন করেছেন।
বুধবার ৫ ডিসেম্বর দুপুরে পৌরজনমিলন কেন্দ্রে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে বর্ধিত কর্মি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনে নৌকা মার্কার প্রার্থী নেছার আহমদ। জেলা যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মুহিবুর রহমান তরফদার,আজমল হোসেন, মসুদ আহমদসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ্। এ সময় বক্তরা বলেন ডিসেম্বর মাস বিজয়ের মাস। আর এ বিজয়ের মাসে জেলার ৪টি আসনে মুক্তিযুদ্ধের পক্ষের নৌকা মার্কার প্রার্থীর বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে যুবলীগ নেতাকর্মিদের প্রতি আহবান জানান বক্তারা।
বর্ধিতকর্মি সভা শেষে যুবলীগের আয়োজনে শহরে একটি বিজয় র্যালী বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কুসুমবাগ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.