প্রনীত রঞ্জন দেবনাথ॥ ৫ ডিসেম্বর বুধবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর শহীদ দিবস। ১৯৭১ সালের এই দিনে কমলগঞ্জে পাক সেনাদের সাথে এক সম্মুখ যুদ্ধে ৮ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ৪ সদস্য এখানে শাহাদৎ বরণ করেছিলেন।
১৯৭১ সালের ৫ ডিসেম্বর তারিখে কমলগঞ্জের ভানুগাছ বাজারের নিকর্টবর্তী ধলাই ব্রীজে সম্মুখযুদ্ধে ৩ জন ও কমলগঞ্জ থানার সামনে জাতীয় পতাকা উড়ানোর সময় অপর একজন অষ্টম ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট সদস্য পাক হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন। তারা হলেন পাবনা জেলার শাহাদাৎপুর উপজেলার দারগাপাড়া গ্রামের ল্যান্স নায়েক জিল্লুর রহমান, কুমিল¬¬া জেলার মুরাদনগর উপজেলার কালাপাইনা গ্রামের সিপাহী মোঃ মিজানুর রহমান, দেবীদ্বার উপজেলার বড় শালঘর গ্রামের সিপাহী আব্দুর রসিদ, চট্রগ্রাম জেলার মিরশ্বরাইয়ের মগাদিয়া গ্রামের সিপাহী মোঃ শাহাজান মিয়া। দেশের জন্য সম্মুখ যুদ্ধে নিজের জীবন উৎসর্গকারী এই ৪ বীরযোদ্ধাকে ঐ দিন রাতেই কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের পশ্চিম কামুদপুরে দাফন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.