প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মোঃ মুন্সী উসমান গণি (১০০) সোমবার বিকাল সোয়া তিনটায় কানাইদেশী গ্রামে তার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ছয় ছেলে-মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। পরদিন ৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল এগারোটায় কানাইদেশী ঈদগাহ মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র জুয়েল আহমেদ গভীর শোক প্রকাশ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.