
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ৬ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গল মুক্ত দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে শ্রীমঙ্গল চৌমহনা চত্তরে এক গণসংগীতের আয়োজন করে শ্রীমঙ্গল শিল্পী সংস্থা। সংগঠনের সাধারণ সম্পাদক মো: তারেক ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি বুলবুল আনাম, মোমিনুল হোসেন সোয়েল, যুগ্ন সম্পাদক অনুপ দত্তসহ সংগঠনের সদস্যগণ। অনুষ্ঠানে সংগঠন ছাড়াও শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট শিল্পীরা মুক্তিযোদ্দ ভিত্তি ও দেশাত্ববোদক গান পরিবেশন করেন। মৌলভীবাজার, বড়লেখা, রাজনগর ও কমলগঞ্জ মুক্ত দিবস বিভিন্ন অনুষ্টানমালার মধ্যে দিয়ে পালিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.