বিকুল চক্রবর্তী॥ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মৌলভীবাজারের শ্রীমঙ্গল হানাদার মুক্ত হয়। এর পর থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষেরা এই দিবসটিকে শ্রীমঙ্গল হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছেন। দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে বিভিন্ন পৃথক পৃথক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।
সকালে দিবসটি পালনের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় মুক্তদিবসের আলোচনাসভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন। শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব এর সভাপতিত্বে ও প্রাক্তন ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। পরে উপজেলা প্রেসক্লাবে শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেল) মো. আশরাফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কুমুদ রঞ্জন দেব, সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা রথিকান্ত রায়, মুক্তিযোদ্ধা হাজী আছদ্দর আলী, মুক্তিযোদ্ধা শিব শংকর তাঁতি, মুক্তিযোদ্ধা তারা মিয়া। এদিকে শ্রীমঙ্গল মুক্ত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারো শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে শ্রীমঙ্গল শিল্পী সংস্থার উদ্যোগে পরিবেশন করা হয় দেশাবোধক গান ও গনসংগীত ।
[youtube https://www.youtube.com/watch?v=D9A9xjy41Kg]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.