
সাইফুল্লাহ হাসান॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকার সমর্থনে নির্বাচনী বর্ধিত কর্মীসভা করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ।
রবিবার ৯ ডিসেম্বর দুপুরে শহরের পৌর জনমিলন কেন্দ্রে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমীরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম এর পরিচালনায় র্নিবাচনী বর্ধিত কর্মী সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের আওয়ামীলীগ প্রার্থী নেছার অহমদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি কামাল হোসেন প্রমুখ।
এছাড়াও নির্বচনী এই বর্ধিত কর্মী সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.