স্টাফ রিপোর্টার॥ লন্ডন থেকে প্রকাশিত বাংলা কাগজের ডাইরেক্টর, বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল কাদির আবুলের মাতা সাইমুনা বিবি ৭ ডিসেম্বর শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে বার্মিংহামে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না......রাজেউন)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫বছর। তিনি ৫ ছেলে ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার নামাজে জানাজা গত মঙ্গলবার দুপুর ১টায় (বাদ জোহর) কভেন্ট্রি রোড জামি মসজিদ এন্ড ইসলামিক সেন্টার (স্মলহিথ) -এ অনুষ্ঠিত হয়। গত ১৩ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বড়কাপন গ্রামের নিজ বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.