স্টাফ রিপোর্টার॥ পূর্ব শত্রুতার জের ধরে বৃটিশ নাগরিক জাহেদ কাহ্হার এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পেলেন জাহেদ। পারিবারিক ও রাজনৈতিক পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে গত ৬ ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণে মৌলভীবাজার আসলে এবং মৌলভী বাজারের চৌমোহনা হতে রিক্সাযোগে ঢাকা বাস স্টেশনে যাওয়ার পথে শহরের শাহ মোস্তফা সড়ক এলাকায় পৌছঁলে ২ জন মুখোশধারী লোক তার রিক্সা থামিয়ে মারধর শুরু করে। এ সময় তার চিৎকার শুনে লোকজন চলে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। জাহেদ কাহ্হার (৪৫), পিতা- মঈন উদ্দিন, ফ্লাট নং ২০৪৪,স্প্রীং গার্ডেন, রোড নং -৬ , ব্লক-ই, শাহজালাল উপশহর, সিলেট বলেন, সিলেট¯হ শাহজালাল উপশহরের কাজী মিছবাহ আহমেদ, পিতা-ফখরুল আহমদ এর সাথে তার বোনের জামাই লুকমান আহমদ চৌধুরীর পূর্বশত্রুতা থাকায় এরই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তিনি মৌলভী বাজার মডেল থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি জিডি (জিডি নং ৮২৬) করিয়াছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.