
“স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবো” এই স্লোগানে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষ্যে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালী করেছে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
১৬ ডিসেম্বর সকাল ৯টায় মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকা থেকে র্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পশ্চিমবাজার এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। র্যালী পরবর্তী সমাবেশে শহর শিবিরের সেক্রেটারি মিছবাহুল হাসানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন। এসময় সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মুমিত, জেলা সেক্রেটারি কামরুল ইসলাম।
সমাবেশে শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা জীবিত রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।-প্রেস বিজ্ঞপ্তি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.