স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে- বাংলাদেশ শিল্পকলা অ্যাক্রোবেটিক দল দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর লক্ষে ২৪ মে মঙ্গলবার রাতে ৮টা থেকে ১০টা পর্যন্ত মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অ্যাক্রোবেটিক প্রদর্শন করেছে।

জেলা শহরের বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল বিভিন্ন ইভেন্ট দর্শকদের সম্মুখে তুলে ধরে ঘন্টা ব্যাপী আনন্দে মাতিয়ে রাখেন।
এ সময় মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক কামরুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.