সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের সরকারী মোবাইল ফোন ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে।
১৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় ইউএনও তার সরকারি ফেসবুকে ( উপজেলা নির্বাহী অফিসার শ্রীমঙ্গল ) স্ট্যাটাসে বলেছেন, দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণপূর্বক যাচ্ছে যে, উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল এর দাপ্তরিক মোবাইল নম্বর (০১৭৩০৩৩১০৭২) থেকে কে বা কারা ইউ. এন.ও পরিচয়ে বিভিন্ন জনকে ফোন করছে বলে জানা গেছে। কিন্তু প্রকৃতপক্ষে যাদেরকে ফোন করা হয়েছে, সে ফোন কলসমূহ উপজেলা নির্বাহী অফিসার এর উল্লিখিত দাপ্তরিক নম্বর থেকে করা হয়নি। এতে প্রতীয়মান হয় দাপ্তরিক নম্বরটি ক্লোন বা অন্য কোন উপায়ে কে বা কারা ব্যবহার করছে। এজন্য উপজেলা নির্বাহী অফিসার, শ্রীমঙ্গল পরিচয়ে উক্ত দাপ্তরিক নম্বর বা অন্য কোন নম্বর থেকে কেউ ফোনে কথা বলতে চাইলে পরিচয় নিশ্চিত হয়ে কথা বলার জন্য অনুরোধ করা হলো।
নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, তার মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে। এ বিষয়ে তিনি স্থানীয় থানায় আইনি ব্যবস্থা নিতে অভিযোগ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.