বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক সংখ্যালঘু অধ্যুশিত এলাকা মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল- কমলগঞ্জে চলছে উৎসব আমেজে ভোটের প্রচারণা। সভা সমাবেশ ও লিফলেট বিতরণ করে চলছে প্রচারনা কাজ। সকাল থেকে মেঘলা আকাশে ও ঠান্ডা বাতাস উপেক্ষা করেও প্রচারণায় বের হয়েছেন এই আসনের আওয়ামীলীগের প্রার্থী ড. মো: উপাধ্যক আব্দুস শহীদ এমপি। যোগ দিয়েছেন কয়েকটি সমাবেশেও। একই সাথে ভ্রাম্যমান বাউল সংগীতের মাধ্যমেও চলছে প্রচারণা।অপর দিকে ঘরে বসে নেই বিএনপি প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরীও। দিন রাত চুষে বেড়াচ্ছেন মাঠে ময়দানে। তবে হাজী মুজিব অভিযোগ করেন কয়েক দফায় তার অসংখ্য নেতাকর্মীকে আটক করা হয়েছে। এতে গ্রেপ্তার আতংকে তার কর্মী সর্মথকরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.