সাইফুল্লাহ হাসান॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার ১ (জুড়ীÑবড়লেখা) আসনে আওয়ামী লীগের মনোনিত প্রর্থী মো. শাহাব উদ্দিন আহমদের নির্বাচনী প্রচারনায় এবং নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে নির্বাচনী মাঠে নেমেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক জুড়ী উপজেলার কৃতি সন্তান এস এম জাকির হোসাইন।
এস এম জাকির হোসাইকে নির্বাচনী প্রচারনায় মাঠে পেয়ে নির্বাচনি কাজে বেশ তৎপর ও অনন্দিত উপজেলা ছাত্রলীগের তৃণমূল নেতা-কর্মীরা। এস এম জাকির নির্বাচনি কাজে যে দিকে যাচ্ছেন সে দিকেই ঢল নামছে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের। এস এম জাকির হোসাইন মৌলভীবাজার ১ (জুড়ী-বড়লেখায়) আসনে গণসংযোগ করা কালে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। অনেক জায়গায় অনেকে বলেছেন যে অতিথে অমরা কখনো নৌকা মার্কায় ভোট দেই নাই কিন্তু এইবার নির্বাচনে নৌকায় ভোট দেবো। কারন এই সরকার উন্নয়ন করেছে এবং আমাদের এলাকার কৃতি সন্তান এই এলাকার মান সম্মান বৃদ্ধি করার জন্য আমরা নৌকাকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবো।
এদিকে এস এম জাকিরক হোসাইন গত বুধবার সংগঠনের নেতাÑকর্মীদের নিয়ে জুড়ী উপজেলা সদরের তৈয়বুন্নেছা খানম সরকারি ডিগ্রি কলেজে যান। সেখানে নতুন ভোটার হওয়া শিক্ষার্থীদের হাতে নৌকার প্রচারপত্র বিতরণ করেন। এর পর বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ভোটার নারী-পুরুষদের হাতে প্রচারপত্র বিতরণ করেন। এবং নিজ বাড়ীতে অনুষ্ঠীত হওয়াসহ বেশ কয়েকটি উঠান বেঠকেও অংশ নেন।
এস এম জাকির হোসাইন ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন। কেন্দ্রে দায়িত্ব পালনকালে নিজ উপজেলা (জুড়ীতে) আসা যাওয়া কম থাকায় এ উপজেলার তৃনমূল নেতাকর্মীদেও নিয়ে একসাথে হওয়াটা কঠিন ছিল। আর এস এম জাকির হোসাইন বাড়ীতে আসলে তৃনমূল নেতাকর্মীরা তার সাথে সাক্ষাতের জন্য ছুটে আসতেন এ এস এম জাকির হোসাইনের নিজ বড়ী জুড়ী উপজেলার পূর্ব গোয়ালবাড়ী হালগরা গ্রামে। তাই তৃনমূল নেতাকর্মীরা এইবার নির্বাচনে জাকিরকে কাছে পেয়ে নৌকা প্রতিককে বিজয়ী করার লক্ষে কাজ করে যাচ্ছেন আরো এক ধাপ এগিয়ে।
জেলা ছাত্র লীগের সহ-সভাপতি হুমায়ুন রশীদ রাজী জানান,আগামী ৩০ তারিখ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য তৃণমূল কাজ করে যাচ্ছে। এই নির্বাচনে ছাত্রলীগের চ্যালেজ্ঞ কারন উন্নয়নের ধারা অব্বাহত রাখতে হলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগ অগ্রনী ভূমিকা পালন করছে। এবং আগামী ৩০ তারিখে ছাত্রলীগ সক্রিয় ভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে ।
এম জাকির হোসাইন ভাই এলাকায় আসার পর নৌকার প্রচার প্রচারণা আরোও বৃদ্ধি পেয়েছে এবং নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.