
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ধানের শীষের প্রচারনায় নেমেছে তিন যুবক। মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর পক্ষে শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কলেজ ছাত্র দলের জাহিদ আহমেদের নেতৃত্বে এলাকার যুবকদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের দ্বারে ধানের শীষের পোষ্টার, স্টিকার, লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চেয়েছেন তারা। প্রচারনায় যুবকদের মধ্যে বেশ কয়েকজন নতুন ভোটার। এবারের একাদশ জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো তারা ভোট দিবে। প্রচারনার সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা ইমরান হোসেন ভুইয়া, বিএনপি অনুসারী ইমু আহমেদ, রুবেল হোসেন, তানভীর হোসেন তুহিন, শরীফ আহমেদ, জাহেদ আহমেদসহ এলাকার স্থানীয় যুবকরা প্রচারনায় অংশ নেয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.