প্রনীত রঞ্জন দেবনাথ॥ ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার পাইওনীয়ার কিন্ডার গার্টেন থেকে ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে জিপিএ-৫ পেয়েছে ৯ জন। এছাড়া ২ জন এ গ্রেড, ১ জন এ- এবং ২জন বি গ্রেডসহ শতভাগ উত্তীর্ণ হইয়াছে। এ ফলাফলের জন্য বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক অধ্যক্ষ মো: সালিক আহমদ ভূঁইয়া, অধ্যক্ষ শেখ লতিফুর রহমান ও অভিভাবক কমিটির সভাপতি মো: সমিজ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক কৃতি শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তারা সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, ২০০০ সালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে এই কিন্ডার গার্টেন (কে.জি) স্কুল প্রতিষ্টিত হয়। ফলাফলের ধারাবাহিকতায় এবারও তার সুনাম ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা স্কুলটি পরিচালিত হচ্ছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.