
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের শেরপুর নতুন বস্তি এলাকা থেকে নির্বাচনী গণসংযোগের জেলা যুবদলের নেতা সহ একজন ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ী পুলিশ।
জানা যায় ২৪ ডিসেম্বর সোমবার দুপুরে ধানের শীষে নির্বাচনী গণসংযোগের সময় শেরপুর নতুন বস্তি এলাকা থেকে শেরপুর পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই সেলিম হোসাইন রকি ও এ এস আই শরিফ মিয়া ফোর্স সহ অভিযান চালিয়ে জেলা যুবদলের সদস্য মোঃ মোফাদ আহমদ ও ওয়াহিদ কে গ্রেপ্তার করে,সকালে ইউনিয়নের সাটিয়া গ্রাম থেকে আলাউদ্দিন নামক এক কর্মীকে আটক করে ৷ একই দিন সন্ধ্যায় খলিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সহঃসভাপতি মোঃ রাজা মিয়াকে গ্রেফতার করা হয়। ২৫ ডিসেম্বর মঙ্গলবার তাদেরকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরপুর পুলিশ ফাঁড়ী ইনচার্জ এস আই সেলিম হোসাইন রকি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.