সাইফুল্লাহ হাসান॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো মৌলভীবাজারের চারটি আসনে জমজমাট ভাবে চলছে নির্বাচনী প্রচারণা।
প্রতিক বরাদ্দের পর থেকেই প্রর্থীরা নিজেদেরকে ভোটারদের কাছে তুলে ধরতে বিভিন্ন এলাকায় গিয়ে উঠান বৈঠক,পথসভা ও গনসংযোগ করে যাচ্ছেন।
তবে নির্বাচনী মাঠে সরেজমিন দেখা যায় এবারের নির্বাচনে ভোটার সহ সাধারণ মানুষের কাছে অতিরিক্ত বিনোদন দিচ্ছে ছোট-বড় ট্রাক, সিএনজি চালিত অটো রিক্সা, লাইটেস, টমটমে করে গানে গানে নির্বাচনী প্রচারণা। এসব নির্বচনী প্রচারণায় গাড়ীতে করে স্থানীয় শৌখিন বাউল শিল্পীরা দেশিয় বাদ্যযন্ত্র বাজিয়ে জনপ্রিয় ধামাইল, মুর্শিদী ও আঞ্চলিক গানে প্রার্থীদের যোগ্যতা পরিকল্পনা তুলে ধরছেন। আবার বাউল শিল্পীরা অতি পরিচিত বিভিন্ন গানকে হরেক রকম সুর দিয়ে প্রার্থী ও প্রতিকের নাম লাগিয়ে নির্বাচনী গান গাইছেন।
রাস্তা দিয়ে চলাচল করা গাড়ীতে নির্বাচনী গানের আওয়াজ শুনলেই বাসা-বাড়ী থেকে বের হয়ে ভোটারসহ সাধারণ মানুষ মুগ্ধ হয়ে এসব গান শুনতে দেখা গেছে।
তবে আনন্দঘন পরিবেশে যেরকম নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, ঠিক সেরকম পরিবেশ যেনো নির্বাচনের দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলেতেও বজায় রাখেন এই প্রত্যাশা উৎসুক জনতার।
মৌলভীবাজার শহরস্থ মাতারকাপন এলাকার ইমন খান বলেন, প্রতিদিন গ্রামে কোনো না কোনো প্রার্থীর সমর্থনে গান গেয়ে গাড়ী আসে। দেখা যায় গ্রামের বাচ্চা কাচ্চারা গানের আওয়াজ শুনে তারা বাড়ী তাকি বারইয়া রাস্তায় আয়। আমরাও বারইয়া আই গান শুনার লাগি। অনেক বালা লাগে,আনন্দ লাগে।
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষাার্থী আব্দুস সামাদ বলেন, আমাদের মৌলভীবাজরে নির্বাচনী প্রচারণা যেরকম আনন্দের, নির্বাচনের পরেও যেনো আনন্দ অনন্দ অব্যাহত থাকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.