
সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে জাতীয় ঐক্যফন্ট ও বিএনপি মনোনিত ধানের শীষ প্রার্থী নাসের রহমানের সমর্থনে নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৫ ডিসেম্বর দুপুরে শহরের পশ্চিমবাজার এলাকায় গনসংযোগ করেন নাসের রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, বিএনপি নেতা এম ইদ্রিস আলী, মনোয়ার আহমদ রহমান, অলিউর রহমান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গনসংযোগকালে নাসের রহমান বাজারের প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে ধানের শীষে ভোট চান।
[youtube https://www.youtube.com/watch?v=WvoYamMMQ4M]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.