প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশ পৌর বিএনপির এক নেতা ও পতনউষার ইউনিয়ন ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে পতনউষার ইউনিয়নের বুন্দাবনপুর গ্রাম থেকে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে ও বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর দুপুরে মৌলভীবাজার আদালত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
কমলগঞ্জ থানার এ এসআই আব্দুল হামিদ জানান, বুধবার পতনউষার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমেদকে ও বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদারত চত্তর থেকে কমলগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক জামাল হোসেনকে গ্রেফতার করা হয়। কোন অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে সুনির্দিষ্টভাবে এ এসআই আব্দুল হামিদ না জানালেও শুধু বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.