
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের জুড়ীতে বৈদ্যুতিক ত্রুটিতে মসজিদে আগুন ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
ঘটনাটি ২৮ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলা শহরের কামিনীগঞ্জ লামাবাজার এলাকার লামাবাজার জামে মসজিদে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় পিডিবির স্থানীয় বিদ্যুৎ লাইনে হঠাৎ করে অস্বাভাবিক হারে ভোল্টেজ বেড়ে যায়। এ সময় লামাবাজার জামে মসজিদের দেয়ালে লাগানো ডিজিটাল ঘড়িতে আগুন লেগে যায়। এতে মসজিদের দেয়াল, কার্পেট, বিদ্যুৎ লাইন ও ভাল্ব পুড়ে যায়। এছাড়া এ এলাকার বেশ কয়েকটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের ফ্রিজ, টেলিভিশন, বিদ্যুৎ লাইন ও ইলেক্ট্রণিক্স পণ্য পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
তবে ভয়াবহ দুর্ঘটনা থেকে বাজারটি রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানান।
জুড়ী পিডিবির উপ-সহকারি প্রকৌশলী আনছারুল কবির শামীম জানান, বিদ্যুৎ লাইনে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে ভোল্টেজ বেড়ে যাওয়ায় এ ঘটনাটি ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.