স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার ২৯ ডিসেম্বর ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে মৌলভীবাজার থানায় ১২ জন, কুলাউড়ায় ৮ জন, কমলগঞ্জ ১ জন, রাজনগর থানায় ৫ জন,বড়লেখায় ২ জন,জুড়ী থানায় ১জন রয়েছেন। তাদের বেশিরভাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ৷
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.