
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সারাদেশে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় প্রাপ্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ নেতা -কর্মীরা। এসময় পথচারীদের মুখে মিষ্টি তুলে দেন তারা।
সোমবার দুপুরে শ্রীমঙ্গলের হবিগঞ্জ সড়কে পথচারীদের মধ্যে আওয়ামীলীগের নেতা-কর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা যায়। মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দেব, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা কালিঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জগাই রাজবংশী, যুবলীগ সৈয়দ রয়েল আলী, প্রকাশ ভর প্রমূখ। এদিকে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর থেকেই শ্রীমঙ্গলের মিষ্টির দোকানগুলোতে ভীড় দেখা গেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.