
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জয়যাত্রা ফাউন্ডেশন ও জয়যাত্রা টেলিভিশনের আয়োজনে একটি প্রদীপ প্রজ্জ্বলনে শোধীব আত্মার ঋণ এই স্লোগানে সোমবার ৩১ ডিসেম্বর স্যন্ধায়, কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।
টানা তৃত্বীয় বারের মত সরকার প্রধান হওয়াতে জননেত্রী শেখ হাসিনা সরকারকে স্বাগত জানিয়ে, দেশের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে ও তার মাধ্যমে দেশ আলোর মিছিলে এগিয়ে যাবার এক একটি দৃঢ় পদক্ষেপ কে স্বাগত জানিয়ে, বলিষ্ঠ কন্ঠস্বরের প্রতিক জননেত্রী শেখ হাসিনার আলোর দীপ্ত পৃথিবীময় ছড়িয়ে দিতে এই প্রদীপ প্রজ্জলন করা হয়।
প্রদীপ প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার দিন পএিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, প্রবাস বাংলা টেলিভিশনের পরিচালক ফারুক আহমদ, প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ সম্পাদক পান্না দও, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান সুমন, যুক্তরাজ্য কেমডেম শাখার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির মিয়া, জয়যাত্রা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এ.এস.কাঁকন, বাংলা টিভির মৌলভীবাজার জেলা প্রতিনিধি আলী হোসেন রাজন সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.